শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলোর ভীষণ ক্ষতি করেছেন ট্রাম্প, অভিযোগ বাইডেনের

রাশিদুল ইসলাম : [২] বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ এজেন্সিগুলো ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টিমকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে না। এর মধ্যে রয়েছে অতি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাইডেন তার ক্ষমতা বুঝে নেয়ার জন্য অন্তর্বর্তী টিম নিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন।

[২] যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের জন্য ক্ষমতাসীন প্রশাসন প্রস্তুতি হিসেবে আসন্ন প্রশাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যুতে নিয়মিত ব্রিফিং করে থাকে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই ধারা অনুসরণ করছে না বলে অভিযোগ তুলেছেন জো বাইডেন।

[৩] জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তারা ব্রিফিং করার পর বক্তব্যে বাইডেন ওই অভিযোগ করেন। তার আগামী ২০ শে জানুয়ারি শপথ নেয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত ৩রা নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। নির্বাচনের কয়েক সপ্তাহ পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক গোয়েন্দা বিষয়ক ব্রিফিং আটকে রাখা হয়। সোমবার বাইডেন অভিযোগ করার পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেছেন, অন্তর্বর্তী টিমের কার্যক্রমকে সমর্থন দিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সর্বোত্তম পেশাদারিত্ব প্রদর্শন করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় চার শতাধিক কর্মকর্তার ১৬৪টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছেন। সরবরাহ করেছেন ৫ হাজারেরও বেশি পৃষ্ঠার প্রামাণ্য দলিল, যা বাইডেনের টিমের প্রাথমিক প্রত্যাশার চেয়ে বেশি।

[৪] হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, বাইডেন টিমের সঙ্গে পুরো স্বচ্ছতা বজায় রাখছে পেন্টাগন। কিন্তু বাইডেন বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অফিস অব ম্যানেজমেন্ট এন্ড বাজেট থেকে বাধার মুখোমুখি হচ্ছে তার টিম। তিনি আরো বলেছেন, বিদায়ী প্রশাসন থেকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা প্রয়োজন অনুযায়ী তথ্য পাচ্ছি না। সারাবিশ্বে আমাদের বাহিনীর কোথায় কি অবস্থা তা পুরোপুরি জানা প্রয়োজন। কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে তাতে বিরোধপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে।

[৫] নির্বাচনের পর পরই প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে তিনি রাজি না হওয়ায় এই ব্যবস্থা নেন ট্রাম্প।

  • সর্বশেষ