শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলুদ ফুলে ভরে গেছে মাঠ, ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা জুড়ে সরিষার চাষ হয়েছে। হলুদ ফুলে ভরে গেছে মাঠ। এ নিয়ে কৃষক ও কৃষি কর্মকর্তারা দিনভর পরিশ্রম করছেন। এতে সরিষার বাম্পার ফলনের আশা করছেন তারা। শীতের আগনের পর উপজেলার প্রতিটি গ্রামে সরিষার আবাদ হয়েছে। সরিষা ক্ষেতের হলুদ ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। মৌমাছির মৌ মৌ শব্দ শুনে কৃষকরা রোদের মাঝে মাঠে কাজ করছেন। এমন চিত্র দেখা গেছে গ্রামে গ্রামে।
[৩] উপজেলায় বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। প্রতি বছর ফলন ভাল হওয়ায় আবাদের জমি বাড়ছে। কম খরচে বেশি লাভের আশায় স্থানীয় কৃষকরা আগাম জাতের ও অধিক ফলনশীল এই ফসলের আবাদ করছেন। দেশি জাতের চেয়ে বিদেশি জাতগুলোর ফলন ভাল হচ্ছে।

[৪] সরিষার চাষ পদ্ধতি সহজ ও কম খরচ হওয়ায় এটি লাভজনক। স্থানাীয় কৃষক মো: বকুল মিয়া জানান, চলতি মৌসুমে ৬ বিঘা জমিতে আগাম জাতের সরিষার চাষ করেন। এখনও মাঠের অবস্থা ভাল। সরিষা আবাদে খরচ কম ফলন বেশি হয়। সার কম প্রয়োগ করতে হয়। সেই সঙ্গে সেচ, কীটনাশক ও নিড়ানির প্রয়োজন হয় না।

[৫] কৃষক শামসু উদ্দিন জানান, মৌসুমে ৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। বৈরী আবহাওয়ায় কিছুটা নষ্ট হলেও এখন ক্ষেতের অবস্থা ভাল। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলন ভাল হবে।সরিষার তেল ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া পাকস্থলি, শীত প্রতিরোধক, সর্দি-কাশি, গবাদি পশুর খাদ্য, সার ও জ্বালানি হিসেবে এর কদর রয়েছে। বর্তমানে সয়াবিন ও পাম্প তেল আমদানিতে দাম বাড়ায় সরিষা চাষমুখী হচ্ছেন কৃষকরা।

[৬] আখাউড়া উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, প্রতি বছর সরিষার আবাদ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলে আশাবাদী। সরিষার রোগ বালাই ও রক্ষার কৌশল সম্পর্কে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়