শিরোনাম
◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাদেরের পরিবারকে প্রস্তুত থাকতে বলেছেন চিকিৎসকরা

বিনোদন ডেস্ক : অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা অবণতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে হুট করে তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকলে তাকে দ্রুত আইসিইউ রাখা হয়। শুক্রবার আইসিইউতে রাখা আবদুল কাদেরের অবস্থার খোঁজ নিতে তার পুত্রবধু জাহিদা ইসলাম জেমিকে ফোন করা হলে তিনি কোন আশার খবর দিতে পারেননি।

জেমি জানিয়েছেন, কোন উন্নতি নেই আবদুল কাদেরের। দেশবাসীর কাছে শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন তিনি।

আবদুল কাদেরকে আইসিইউতে নেয়ার পর তার পরিবারকে যে কোন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলেছেন। পূত্রবধু পুত্রবধু জাহিদা ইসলাম বলেন, বাবা ভালো নেই। স্রষ্টার উপর ভরসা করে আছি। চিকিৎসকরাও আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন। বাবাকে ফিরিয়ে আনতে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো। বাবার জন্য সবাই দোয়া করবেন।

দীর্ঘদিন ধরে 'ব্যাক পেইন' ভুগছিলেন আবদুল কাদের। উন্নত চিকিৎসার জন্য গেল ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে। সেখানকার হাসপাতালেই ১৫ ডিসেম্বর ক্যানসার আক্রান্তের খবর জানতে পারেন তিনি ও তার পরিবার। শুধু তাই নয়, জানা যায় ক্যানসার চতুর্থ স্তরে। সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপি না দিয়েই আবদুল কাদেরকে ২০ ডিসেম্বর দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তার পরিবার। দেশে ফিরে এদিনই ভর্তি করানো হয় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছে তার।

  • সর্বশেষ