শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা পজিটিভ যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করায় কাতার এয়ারওয়েজকে পাঁচ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত এক যাত্রীকে নিয়ে দোহা থেকে শুক্রবার ঢাকায় অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। কিউআর-৪১৯ ফ্লাইটে আসা ওই যাত্রীর করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। ওই যাত্রীর বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার বাহাদুগার গ্রামে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেভ বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কতৃর্পক্ষ।

কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে দেশে ফেরেন। পরে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

করোনার দ্বিতীয় ঠেকাতে গত ৪ ডিসেম্বর থেকে বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সনদ ছাড়া যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে তার দায়দায়িত্ব বহন করতে হবে। শুক্রবার দেশে ফেরা কাতার এয়ারওয়েজের যাত্রীর করোনা নেগেটিভ সনদ ছিল। নতুন নিয়ম অনুযায়ী দেশে আসা কোনো যাত্রী করোনা উপসর্গ থাকলে 'নেগেটিভ' সনদ থাকলেও তাকে সরাসরি নির্ধারিত হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। যাদের উপসর্গ থাকবে না, তাদের ১৪ দিন 'হোম কোয়ারেন্টানে' থাকতে হবে।

  • সর্বশেষ