শিরোনাম
◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবির অস্বচ্ছল শিক্ষার্থীরা পাবে সফট লোন

জবি প্রতিনিধি: [২] করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ হতে ইতিপূর্বে প্রেরিত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের যে তালিকা প্রদান করা হয়েছে তাদের অনুকূলে সফট লোন প্রদান করা হবে।তালিকায় অন্তর্ভুক্ত লোন পেতে ইচ্ছুক শিক্ষার্থীর ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) থাকতে হবে।ঋণের সর্বোচ্চ পরিমাণ হবে ৮ হাজার টাকা। সুদমুক্ত এই ঋণের আসল অর্থ পরিশোধ করতে হবে।

[৪] শিক্ষার্থীদের সফট লোন অনুমোদন কমিটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক ইউজিসিতে প্রেরিত তালিকায় শিক্ষার্থীর নাম আছে কিনা তা পুনরায় যাচাই করে দেখবেন।পাশাপাশি কমিটির সুপারিশের আলোকে অনধিক আট হাজার টাকা আগামী ৩১ জানুয়ারি ২০২১ এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে বরাদ্দ প্রদান করবেন।

[৫] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সফট লোন গ্রহণকারী শিক্ষার্থীকে স্মার্টফোন কেনার ভাউচারটি আগামী ২৭ জানুয়ারি ২০২১- এর মধ্যে বিভাগীয় চেয়ারম্যানের কাছে জমা দিতে হবে।বিভাগীয় চেয়ারম্যান উক্ত ভাউচার সফট লোন কমিটির সদস্য সচিবের নিকট আগামী ১০ ফেব্রুয়ারীর মধ্যে প্রেরণ করবেন।

[৬] সুদবিহীন এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে পারবে।তবে ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোন ট্রান্সস্ক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা যাবেনা বলে জানা যায়। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ