শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ১টি ভারতীয় কাঠের ট্রলার এফবি মঙ্গল চন্ডী-৭ সহ ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, মঙ্গলবার রাতে বাহিনীর পশ্চিম জোনের জাহাজ অপরাজেয় বাংলা গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী ফিসিং ট্রলার এফবি মঙ্গল চন্ডী-৭কে বাংলাদেশ-ভারত জলসীমার ১০ দশমিক ২ নটিক্যাল মাইল ভিতরে মাছ ধরতে দেখে। বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। আটক ট্রলার ও ১৬ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রলার থেকে উদ্ধার মাছ মোংলা মৎস্য কর্মকর্তার কাছে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ নিয়ন্ত্রনের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে অত্র জোনের টহল জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান চালছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়