শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারের বিরুদ্ধে মামলা করলো ফিফা

সুইটি আক্তার: [২] তার বিরুদ্ধে জুরিখের ফিফা বিশ্ব যাদুঘর নির্মাণের সময় আর্থিক দুর্নীতির অভিযোগে এ মামলা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আগেএই অভিযোগের প্রেক্ষিতে ৮৪ বছর বয়সী ব্লাটারকে ২০১৫ সালে ফিফার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। বিবিসি

[৩] মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে বলা হয়, ২০১৫ সালে নির্মিত জুরিখ যাদুঘর সংস্কারে ব্যয় হয় ৪২০ মিলিয়ন মার্কিন ডলার। এ কাজে আর্থিক অনিয়মের পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণ ও জটিল চুক্তিতে জড়িয়ে পড়েছে ফিফা। ব্লাটারের পদত্যাগের পর ২০১৬ সালে যাদুঘরটি সাধারণ জনগনের জন্য খুলে দেওয়া হয়।

[৪] ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল এলাসদেইর বেল বলেন, ফিফার পূর্ববর্তী বিভিন্ন প্রকল্পের ব্যয়ের সাথে এই যাদুঘর সংস্কারের ব্যয়ের পার্থক্যে, সম্ভাব্য আর্থিক দুর্নীতি ও অব্যবস্থাপনার যথাযথ তদন্তের পর জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

[৫] তিনি আরো বলেন, আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ফিফার বর্তমান প্রশাসনের দায়িত্ব সংস্থার বিরুদ্ধে হওয়া সকল সব অনিয়মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান করা। নাহলে ফিফার বিশ্বস্ততা সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হবে, যা ফিফার জন্য অসম্মানের। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়