শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে বোরো বীজতলা

ডেস্ক রিপোর্ট: তীব্র শীত ও ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে মৌলভীবাজারের বোরো বীজতলা। কৃষকরা বলছেন, বিভিন্ন কিটনাশক ও ওষুধ ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না৷ আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ দেয়ার পরামর্শ কৃষি বিভাগের।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামের কৃষক দারা মিয়া। ৫ একর জমিতে বোরো আবাদের লক্ষ্য নিয়ে ৩০ শতক জমিতে বীজতলা তৈরি করেছেন। কিন্তু বীজতলায় চারা গজানোর কিছুদিন পরেই সাদা ও লালচে হয়ে বিবর্ণ হয়ে গেছে।

এদিকে, বিভিন্ন উপজেলায় পোকার আক্রমণে নষ্ট হচ্ছে নতুন চারা। এতে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় হাওরাঞ্চলের কৃষক। কৃষি বিভাগের পরামর্শ মতো সেচ, কিটনাশক প্রয়োগ করেও বীজতলার উন্নতি হচ্ছে না বলে জানায় কৃষক।

কৃষি কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম বলেন, ‘আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা। আমাদের কাছে পর্যাপ্ত বীজ মজুদ আছে। যদি কৃষক কোন ক্ষতির সম্মুখীন হয় তাহলে যোগাযোগ করবে। আমরা দ্রুত বীজ দিয়ে তাদের সহায়তা করে যাবে।’

এ বছর জেলায় ৫৪ হাজার ৩শ' ৩৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বীজতলা তৈরি হয়েছে দুই হাজার ৬শ' ৪০ হেক্টর জমিতে।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়