শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের পক্ষ নিয়ে পাকিস্তান আমেরিকার বিরোধিতা করছে

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বিরোধীতা করছে পাকিস্তান। পাকিস্তান বলছে, যুক্তরাষ্ট্র যে এক তরফা ভাবে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তারা গভীর ভাবে উদ্বিগ্ন এবং তারা সংলাপের মাধ্যমে সকল বিষয়ের নিস্পত্তির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে।

ট্রাম্প প্রশাসন জানায় যে, তুরস্ক যে রাশিয়ার কাছে থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার সিদ্ধান্ত নিয়েছে, সে জন্যে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এই নিষেধাজ্ঞার কারণে তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার চলমান চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক পণ্য ক্রয় খর্ব হতে পারে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান নীতিগত ভাবে কোন দেশের উপর একতরফাভাবে চাপ সৃষ্টিকারী পদক্ষেপ গ্রহণের বিরোধী।

তুরস্কের কোম্পানিগুলো পাকিস্তানের নৌবাহিনীর জন্য পেট্রল ক্র্যাফট এবং ফ্লিট ট্যাংকার সরবরাহ করতে এবং ফ্রান্সের তৈরি ডুবোজাহাজগুলোকে হালনাগাদ করার কাজ করছে। আংকারা সরকার পাকিস্তানকে তিরিশটি টি-১২৯ হেলিকপ্টার বিক্রি করার জন্য একটি চুক্তি সই করেছে, কিন্তু এ ব্যাপারে কোন রকম অগ্রগতি হয়নি কারণ যুক্তরাষ্ট্র তুরস্ককে রপ্তানি করার কোন লাইসেন্স দেয়নি।
সূত্র: ভয়েস অব আমেরিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়