শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে করোনার টিকা নিতে অনাগ্রহী কৃষাঙ্গ, এশীয় ও সংখ্যালঘুরা: গবেষণা

লিহান লিমা: [২] ব্রিটেনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ (আরএসপিএইচ) এর গবেষণায় উঠে আসে, জাতিগত সংখ্যালঘু ও নিম্ন আয়ের ব্যক্তিরা সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকলেও তাদের মধ্যেই টিকা গ্রহণ নিয়ে অনাগ্রহ সবচেয়ে বেশি। ডেইলি মেইল/গার্ডিয়ান

[৩] মোট ৭৬শতাংশ ব্রিটিশ বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিলে তারা করোনার টিকা গ্রহণ করবেন। অন্যদিকে কালো, এশীয় ও অন্যান্য সংখ্যালঘুদের ক্ষেত্রে এই হার ৫৭ শতাংশ। ৭৯ শতাংশ শ্বেতাঙ্গ বলেছেন তারা টিকা গ্রহণ করবেন। ব্রিটেনে টিকার ওপর অনাস্থা সবচেয়ে বেশি এশীয়দের মধ্যে। ৫৫ শতাংশ এশীয় বলেছেন তারা টিকা গ্রহণ করবেন।

[৪] তবে কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ৩৫ শতাংশ বলেছেন, যদি তাদের চিকিৎসক টিকার বিষয়ে তাদের আরো বেশি তথ্য দেন তবে তারা মত পরিবর্তন করে টিকা গ্রহণ করতে পারেন। অন্যদিকে প্রথমেই টিকা গ্রহণে অনাগ্রহ দেখানো শ্বেতাঙ্গদের মধ্যে এই হার ১৮শতাংশ।

[৫] আয়ের ক্ষেত্রে ৭০ শতাংশ নিম্ন আয়ের ব্যক্তিরা টিকা নিতে রাজি হয়েছে, উচ্চ আয়ের ব্যক্তিদের মধ্যে এই হার ৮৪ শতাংশ।

[৬] আরপিএইচ এর প্রধান নির্বাহী ক্রিস্টিনা ম্যারিয়ট বলেন, ‘সমীক্ষার ফলাফল অত্যন্ত উদ্বেগের এবং একই সঙ্গে বিস্ময়ের। এতদিন আমরা জেনেছি যে জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রতি প্রত্যেক সম্প্রদায়ের আস্থার ধরন আলাদা আর এখন দেখছি সংখ্যালঘু ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়গুলোকে উদ্দেশ্য করে টিকা বিরোধী প্রচারণা চালানো হচ্ছে। অথচ তারাই সবচেয়ে আক্রান্ত ও মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকিতে আছে। আমাদের শীঘ্রই তাদের সঙ্গে কাজ করতে হবে।’

  • সর্বশেষ