শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নরসিংদীতে নারীর কবজি কেটে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] নরসিংদীতে নারী এনজিওকর্মীর হাতের কবজি কেটে টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
[৩] বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদরা হলো- বাদল মিয়া, বাদশা মিয়া, মাহবুবা র্আক্তার মেরিনা ও মিথি বেগম। এই দুই নারী তাদের সহযোগি হিসেবে কাজ করতো।
[৩] গত মঙ্গলবার দুপুরে পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় দুর্র্বত্তরা শান্তা আক্তারের হাতের কবজি কেটে এক লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি আশা এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত।

[৪] পুলিশ জানায়, শান্তা আক্তার শহরের বিভিন্ন এলাকায় ঋণের কিস্তি সংগ্রহের জন্য ঘুরছিলেন। তিনি এক পর্যায়ে পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তাঁরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে শান্তার বাম হাতে কোপ দেয়। এতে তাঁর হাতের কবজি আলাদা হয়ে যায়। পরে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা কিস্তির সংগ্রহের নগদ টাকা, মোবাইল ফোন ও ট্যাব নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়