শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে স্বামী পরিত্যাক্ত নারীকে ধর্ষণ

কাওসার হামিদ: [২] বরগুনার তালতলী শাহীন তালুকদার (২৫) বিরুদ্ধে স্বামী পরিত্যাক্ত এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

[৩] মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সিমিতলা গ্রামের এ ঘটনা ঘটেছে। স্বামী পরিত্যাক্ত ঐ নারী এক সন্তানের জননী। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

[৪] পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সিমিতলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধির কন্যা এক সন্তানের জননীর গত দুই মাস পূর্বে বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পর থেকে ওই নারী শিশু সন্তান নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছে। দৃষ্টি প্রতিবন্ধি বাবা ঢাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালায়। বিয়ে বিচ্ছেদের পর থেকে প্রতিবেশী বারেক তালুকদারের ছেলে শাহীন তালুকদার ওই নারীকে প্রায়ই কু-প্রস্তাব দিয়ে আসছিলো কিন্তু ওই নারী শাহীনের কু-প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয় শাহীন। সোমবার রাতে শাহীন স্বামী পরিত্যাক্ত নারীর ঘরে ঢুকে জোরপুর্বক তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই নারীর।

[৫] প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ডাক চিৎকার শুনে শাহীনকে ওই নারীর ঘর থেকে ধরে ফেলি কিন্তু কৌশলে শাহীন পালিয়ে গেছে।

[৬] ধর্ষণের শিকার ওই নারী বলেন, দুই মাস পূর্বে আমার বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পর থেকেই শাহীন আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। আমি শাহীনের কু-প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন আমাকে জোর পুর্বক ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

[৭] তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ