শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ মাসে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুকে ৫,৪৫৩টি অভিযোগ, নিষ্পত্তি ১,৭৯৫টি

সুজন কৈরী : পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ চালু হওয়ার পর থেকে সোমবার পর্যন্ত ৫ হাজার ৪৫৩টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৭৯৫টি। যা প্রাপ্ত অভিযোগের প্রায় ৩৩ শতাংশ।

এছাড়া ১ হাজার ৭৪০টি অভিযোগ তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হয়েছে। তথ্যাদি পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। অবশিষ্ট ১ হাজার ৯১৮টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম নেয়া হয়েছে। দ্রুত অবশিষ্ট অভিযোগগুলোর তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করা হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা বলেন, সাইবার বুলিংয়ের শিকার নারীদের কাছে প্রাপ্ত অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, ফেসবুক আইডি হ্যাক করা ও হুমকি দেওয়া ইত্যাদি।

গত ১৬ নভেম্বর আইজিপি ড. বেনজীর আহমেদ রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ উদ্বোধন করেন।

ওই সময় তিনি বলেন, সাইবার অপরাধ সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও সাইবার অপরাধীরা তৎপর রয়েছে। বিশ্বব্যাপী সাইবার অপরাধীদের প্রধান টার্গেট মূলত নারী। ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা অপরাধ করছে। তারা নারীদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে নিজেদের পরিচয় গোপন রেখে নানা ধরনের ছবি, তথ্য, ভিডিও ইত্যাদি প্রকাশ করে নারীদের হয়রানি করে থাকে।

আইজিপি বলেন, সাইবার স্পেসে সংঘটিত নারীর প্রতি হয়রানিমূলক অপরাধের অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় পরামর্শ ও আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেইসবুক পেইজ’ খোলা হয়েছে। এ ইউনিটে শুধু নারী পুলিশ কর্মকর্তার নিয়োজিত থাকবেন, যাতে সাইবার অপরাধের শিকার নারীরা নিঃসংকোচে তাদের সমস্যার কথা বলতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়