শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে চেয়ারম্যানসহ ৫ ইউপি সদস্য বরখাস্ত

ঝিনাইদহ প্রতিনিধিঃ [২]  স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি নোটিশ তাদের বরখাস্ত করা হয়। ঝিনাইদহ জেলা প্রসাশন দপ্তর থেকে আজ সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

[৩] জানা গেছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-অনিয়ম ও সরকারি কাজে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শোকজ নোটিশ অনুযায়ী ১০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে মধুহাটী ইউপির চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল, ১ নং ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, ২ নং ওয়ার্ডের সদস্য শ্রী শান্তি বিশ্বাস, ৪ নং ওয়ার্ডের সদস্য মো. আ. মজিদ, ৬ নং ওয়ার্ডের সদস্য মো. গোলাম রসুল এবং ৮ নং ওয়ার্ডের সদস্য মো. রসুলকে জনস্বার্থে সাময়িক বহিস্কার করে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪ এর (খ) ও (ছ) ধারা অনুযায়ী কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। যার শোকজ নোটিশ নং (স্মারক নংঃ ৪৬.০০.৯৩০০.০১৭.৯৯.০০১,১৬-১৩৫৬)। এর আগে তাদের স্মারক নংঃ ৪৬.০০.৯৩০০.০১৭.৯৯.০০১,১৬-১৩৫৫ প্রজ্ঞাপণে সাময়িক বহিস্কারাদেশ প্রদান করা হয়।

[৪] উল্লেখ্য, করোনাকালীন সময়ে সরকারের ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি অনিয়ম ধরা পড়ে মধুহাটি ইউনিয়নে। ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল কয়েকজন ইউপি সদস্যদের সাথে যোগ সাজশে একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রায় ৪০টি কার্ড করে চাল আত্মসাত করে আসছিলেন। এই কর্মসূচিতে প্রায় ৩০০টি কার্ডে এই অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি তদন্ত দল সরজমিনে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পায়। এর আগে এই ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২ ডিলারকে অপসারণ করে জেলা প্রশাসন।

[৫] স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফ উজ জামানসহ একটি তদন্ত টিম ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৭ জন ইউপি সদস্যকে বহিস্কারের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। তারই ফলশ্রুতিতে গত ১০ ডিসেম্বর ১৩৫৫ নং স্মারকে জনস্বার্থে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েলসহ ৫ ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপণ জারি করে। একই সাথে কেন তাদের চূড়ান্ত অপসারণ করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।

  • সর্বশেষ