শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে শেষ মুর্হুতে এসে আলোচনার সময়সীমা বাড়িয়েছে ব্রিটেন ও ইউরোপিয় ইউনিয়ন

লিহান লিমা: [২] রোববার ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনার চূড়ান্ত দিনে যৌথ বিবৃতিতে ইউরোপিয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসূলা ভন দের লিয়েন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে তারা একটি চুক্তিতে পৌঁছাতে আরো কিছু সময় অপেক্ষা করবেন। বিবিসি/গার্ডিয়ান/ডেইলি মেইল

[৩] গত ৩১ জানুয়ারি ইইউ ছেড়ে বেরিয়ে যায় ব্রিটেন। তবে এক বছরের অন্তবর্তীকালীন সময়সীমা রয়েছে। এখন অর্থনৈতিক ইস্যু নিয়েই দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি চলছে। ব্রিটেন ইইউ’র একক বাজারে শুল্কমুক্ত প্রবেশের দাবী করছে। ইইউ বলছে, ইউনিয়নের পণ্য নীতি, শ্রমিক অধিকার ও ব্যবসায়িক ভর্তুকি না মেনে একক বাজারে ব্রিটেনের শুল্কমুক্ত প্রবেশের দাবী অন্যায্য সুবিধারই শামিল। আবার ইইউ ব্রিটেনের সমুদ্রসীমায় বাণিজ্যিক মৎস শিকারের অধিকারের দাবী জানিয়ে বলেছে, এটি না হলে ব্রিটেনের মৎস ব্যবসায়ীরাও ইইউ’র বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে বিশেষ সুবিধা পাবে না। অন্যদিকে নিজেদের সমুদ্রসীমায় ইইউ’র প্রবেশের দাবীকে সার্বভৌমত্বে আঘাত বলে মনে করছে ব্রিটেন।

[৪] আলোচনার সময়সীমা বাড়ানোর ঘোষণার পর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, ইইউ একটি স্বাধীন দেশ হিসেবে ব্রিটেনের সার্বভৌমত্বকে সম্মান করলে চুক্তিবিহীন ব্রেক্সিট এড়ানো সম্ভব। অন্যদিকে ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, যে কোনো চুক্তি হলে সেটি অবশ্যই ইইউ’র একক বাজারের নীতির প্রতি শ্রদ্ধা রেখে হতে হবে।

[৫] তবে ব্রিটেন ইতোমধ্যেই চুক্তিবিহীন ব্রেক্সিটের পূর্বপ্রস্তুতির আগাম পরিকল্পনা প্রকাশ করেছে। সমুদ্রসীমায় অনুপ্রবেশ ঠেকাতে রাজকীয় নৌ-বহর মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। মার্চ থেকে সীমান্তে ১ হাজার ১০০ জন বাড়তি কাস্টম ও ইমিগ্রেশন অফিসার মোতায়েন করা হবে। এক সপ্তাহের মধ্যে দেশটির সর্বত্র জরুরী ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ৩ হাজারের বেশি লরি ঠিক করা হবে। ব্যবসায়ীদের পরামর্শ দেয়ার জন্য ২০টি টেলিফোন সেবা সার্ভিস থাকবে। ইতোমধ্যেই ব্রিটেনের সুপারমার্কেটগুলো পণ্য গুদামজাতকরণ করতে শুরু করেছে।

  • সর্বশেষ