শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজ চাষে দেরি হলেও, ভালো ফলনের আশা

ডেস্ক রিপোর্ট: কিছুটা দেরি হলেও আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা মানিকগঞ্জের পেয়াঁজ চাষিদের।
মানিকগঞ্জের বিস্তীর্ণ জমিতে পেঁয়াজ আবাদে ব্যস্ত চাষিরা। বন্যার পানি নামতে দেরি হওয়ায় এ বছর আবাদ পিছিয়েছে প্রায় এক মাস। তবে কিছুটা দেরি হলেও, আবহাওয়া ভালো থাকায় এবছর পেঁয়াজের ব্যাপক ফলনের আশা করছেন চাষিরা।

কয়েক দফা বন্যায় এবার পেঁয়াজের আবাদ পিছিয়েছে প্রায় এক মাস। মানিকগঞ্জে প্রায় ৫ হাজার ৯৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এরইমধ্যে দুই হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। বাকি জমিতেও চলছে পেঁয়াজ আবাদের কাজ।

বিঘা প্রতি জমিতে পেয়াঁজ চাষে খরচ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। ফলন হতে পারে বিঘা প্রতি ৪০ থেকে ৪৫ মণ। আবহাওয়া ভালো থাকলে লাভবান হবেন পেঁয়াজ চাষিরা। কৃষকরা জানান, গত বছরের তুলনায় এবার পেঁয়াজ আবাদে খরচ বেড়েছে। পেঁয়াজের চাষ করার পর যদি ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তারা।

এদিকে, বন্যার কারণে আবাদ পেছালেও, চাষিদের সমস্যা হবে না বলে জানায় কৃষি বিভাগ।ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়