শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনের ফলাফল পরিবর্তনের মতো কোনো জালিয়াতির প্রমাণ মেলেনি: মার্কিন অ্যাটর্নি জেনারেল

লিহান লিমা: [২] বাংলাদেশ সময় বুধবার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম ব্লার জানান, দেশটির বিচার বিভাগ ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে রদবদল হওয়ার মতো কোনো জালিয়াতির প্রমাণ পায় নি। গার্ডিয়ান

[৩]প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে মার্কিন নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগ তোলার মধ্যেই তার অন্যতম মিত্র ব্লারের কাছ থেকে আসা এই মন্তব্য ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

[৪]ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানি ও প্রচারণা শিবিরের আইনজীবী জেনা এলিস ব্লারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের ওপর সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি, সম্ভাব্য অনিয়ম ও কৌশলগত জালিয়াতির কোনো গ্রহণযোগ্য তদন্ত ব্যতীত এবং সঠিকভাবে না জেনেই তিনি এরুপ মন্তব্য করেছেন।’

[৫]নিউইয়র্কের ডেমোক্রেট সিনেটর ও সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাক শুমার বলেন, ‘আমি মনে করে ট্রাম্পের পরবর্তী শিকার হতে যাচ্ছেন ব্লার। যে কোনো মুহুর্তে বরখাস্ত হতে পারেন।’

[৬]এদিন জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টালিং বলেন, ‘অনেক হয়েছে, প্রেসিডেন্টকে এবার থামতে হবে। নির্বাচনে জালিয়াতি নিয়ে ট্রাম্প যে ভিত্তিহীন অভিযোগ করে আসছেন তার জেরে কোনো সহিংস পরিস্থিতি তৈরি হলে তাকে এর দায়ভার নিতে হবে।’

[৭]প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটের মধ্যে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ভোট, ট্রাম্প পেয়েছেন ২৩২টি। পপুলার ভোটেও ট্রাম্পের চেয়ে ৬২ লাখ ভোটে এগিয়ে আছেন বাইডেন। কিন্তু বাইডেনের কাছে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন নাছোড়বান্দা ট্রাম্প।

  • সর্বশেষ