শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধ হচ্ছে ২’শ বছরের পুরোনো ব্রিটিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ডেবেন্যামস

রাশিদ রিয়াজ : কোভিড মন্দায় ব্রিটেনের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট স্টোর চেইন ডেবেন্যামস বন্ধ হলে ১২ হাজার কর্মী বেকার হয়ে পড়বে। ডেবেন্যামস বিনিয়োগকারী কিংবা ক্রেতা খুঁজছে কিন্তু সাড়া পাচ্ছে না। প্রতিষ্ঠানটি এ ব্যবসা ধরে রাখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কোম্পানিটি ব্রিটিশ সরকারের কাছেও আর্থিক সহায়তা চেয়ে সুবিধা করতে পারেনি। ফলে ব্রিটেনে এর ১২৪টি স্টোর বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছর। আরটি

কোভিড মন্দায় ব্রিটেনে ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছেন এমন একজন এফআরপি এ্যাডভাইজরির প্রশাসক জিওফ রাওলে বলেন অর্থনৈতিক পরিস্থিতি রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ অবস্থায় ডেবেন্যামস’এর মত স্বনামধন্য কোম্পানির জন্যেও বিনিয়োগকারী বা ক্রেতা খুঁজে পাওয়া মুস্কিল হয়ে দাঁড়িয়েছে। এর আগে আর্কেডিয়া ও জেডি স্পোর্টস’এর সঙ্গে ডেবেন্যামস তার ব্যবসা বিক্রির চেষ্টা করে বিফল হয়েছে। ব্রিটেনে আর্কেডিয়ার সাড়ে চার’শ রিটেইল স্টোর রয়েছে অথচ এমন বড় কোম্পানিও ডেবেন্যামসকে আর্থিক সাহায্য করতে পারছে না। আর্কেডিয়ার কর্মী রয়েছে ১৩ হাজার। বিপদে রয়েছে আর্কেডিয়া। এ দুটি বড় ব্রিটিশ রিটেইলার শপ কোম্পানির ব্যবসা বন্ধ হলে ২৫ হাজার কর্মী বেকার হয়ে পড়বে।

গত চার বছরের মধ্যে ব্রিটেনে বেকারত্বের হার এমনিতেই শীর্ষ পর্যায়ে রয়েছে। তৃতীয় প্রান্তিকে বেকারত্বের হার বৃদ্ধি পায় ৪.৮ শতাংশে যা গত বছর একই সময় ছিল শূণ্য দশমিক ৯ শতাংশে। কোভিডে ব্রিটিশ অর্থনীতি ইতিমধ্যে সাড়ে ১৫ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়