শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়লেন বিশ্ববিদ্যালয় ছাত্রী

ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে। জাগো নিউজ

নিহত জান্নাতুল হাসিন ওই এলাকার ইদ্রিস মেহেদীর মেয়ে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে স্নাতক শেষ করে বর্তমানে ঢাকার মিরপুরে মার্কেন্টাইল ব্যাংকে ইন্টার্নশিপ করছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল হাসিন ঢাকায় তার বোনের বাসায় থাকতেন। সোমবার রাতে তিনি কুমিল্লায় তার বাড়িতে আসেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায়ই ছিলেন। দুপুর দেড়টার দিকে দোকান থেকে শ্যাম্পু কেনার কথা বলে তিনি বাসা থেকে বের হন। পরে কুমিল্লা নগরীর ঝাউতোলায় সিটি কর্পোরেশন কার্যালয়ের পেছনে ১০নং ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশের নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। নির্মাণাধীন ভবনটি গোল্ড সিলভার কোম্পানির।

নিহতের বাবা ইদ্রিস মেহেদী বলেন, জান্নাতুল হাসিন ঢাকার মিরপুরে তার বড় মেয়ের বাসায় থেকে একটি বেসরকারি ব্যাংকে ইন্টার্নশিপ করছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে জানি না।

নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের মনি বলেন, দুপুরে আমরা অফিসের ভেতরে বসে কাজ করছিলাম। অফিসের সামনে হঠাৎ বড় ধরনের শব্দ শুনে বের হয়ে দেখি একটি মেয়ের লাশ মাটিতে পড়ে আছে।

তিনি বলেন, আমরা সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি মেয়েটি পাশের গোল্ড সিলভারের নির্মাণাধীন ৯ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

  • সর্বশেষ