শিরোনাম
◈ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসিনাকন্যা পুতুলের পদত্যাগ: রয়টার্সের প্রতিবেদন ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এর কারণে ফুসফুস স্থায়ী ক্ষতির মুখে পড়ছে: গবেষণা

আসিফুজ্জামান পৃথিল: [২] কোভিড-১৯ এর কারণে সৃষ্ট ফুসফুসের অস্বাভাবিকতা ৩ মাস পরেও দৃশ্যমান থাকতে পারে। একটি গবেষণাপত্রে এই কথা জানানো হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ১০ জন রোগীর উপর গবেষণা চালিয়ে এই তথ্যা জানা যায়। গবেষকরা এমআরআই স্ক্যানে জেনন গ্যাস ব্যবহার করে ফুসফুসের ছবি তুলেছেন। বিবিসি

[৩] জেনন টেকনিক বলছে, কোভিড-১৯ হলে ফুসফুসের যথেষ্ট ক্ষতি হয়। যা আজীবন বহন করতে হবে রোগীদের। এই ১০ জনের ৮ জনের শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তারা কয়েকমাস ধরেই ক্লান্তির সঙ্গে লড়াই করছেন। এদের সবারই অসুস্থ অবস্থায় ভেন্টিলেটর সাপোর্ট লেগেছিলো। সাধারণ স্ক্যানিংয়ে তাদের ফুসফুসে কোনও সমস্যা পাওয়া যায়নি। দ্য গার্ডিয়ান

[৪] যেসব স্থান থেকে রক্তে বাতাস মেশে, ফুসফুসের সেসব স্থানই সবচেয়ে ক্ষতির শিকার হয়েচে। গবেষকরা বলছেন, আগেই এই ধারণা করা হয়েছিলো। তবে এই প্রথম তা প্রমাণিত হলো। পিআর রিভিউ এর পর বলা যাবে, কোভিড-১৯ এমন এক রোগ, যা মানুষের চিরস্থায়ী ক্ষতি করে যায়।

 

  • সর্বশেষ