শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দরোজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্র্ষ, দিনরাত কাজ চলছে ছাপাখানায়

[২]প্রযুক্তির বিকাশে কমেছে কার্ড বিনিময়, তুমুল চলছে ভার্চুয়াল শুভেচ্ছাইসমাঈল ইমু: [৩] রাজধানীর বিভিন্ন ছাপাখানায় ইংরেজি নতুন বর্ষবরণকে কেন্দ্র করে কার্ড, ক্যালেন্ডার, নোটবুকের মতো উপহার সামগ্রী তৈরির কাজ চলছে। পাশাপাশি পাঠ্যপুস্তক ছাপার কাজও চলছে। তবে বছরজুড়ে পোষ্টার ফেস্টুন আর ছাপাখানায় কাগজে হয়না, তৈরি হয় ডিজিটাল মেশিনে প্লাস্টিকের পেপারে। [৪] রাজধানীর নয়াবাজার, মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, নীলক্ষেত, বাংলাবাজার, আজিমপুরের ছাপাখানাগুলোর সংশ্লিষ্টরা বলছেন, কর্পোরেট পর্যায়ে ব্যবহার বাড়লেও, প্রযুক্তির বিকাশে অনেকটাই কমেছে ব্যক্তি-পর্যায়ে কার্ড বিনিময়ের রেওয়াজ।

[৫] প্রিয়জনকে উপহার দেয়া কিংবা কর্পোরেট সম্পর্ক জোরদারে, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ বেশ পুরনো। আর এজন্য ভোক্তা-পছন্দের শীর্ষে থাকে নিউ-ইয়ার কার্ড, ডায়েরি, ক্যালেন্ডার আর নোটবুকের মত উপহার সামগ্রী। তবে ভার্চ্যুয়াল শুভেচ্ছা জানানোর এই যুগে কার্ড-ক্যালেন্ডারের দোকানে এখন আর তেমন চোখে পড়ে না তরুণ প্রজন্মকে।

[৬] পার্সোনাল কার্ডের চাহিদা আগের মত নেই। কিন্তু কর্পোরেট গ্রিটিংস কার্ডের প্রচলন রয়েছে এখনো। অক্টোবর থেকে জানুয়ারি এই চার মাস আমাদের ব্যবসায় খুব চাপ থাকে। এসব উপহার সামগ্রী তৈরিতে রং আর আকার বৈচিত্রে প্রাধান্য দেয়া হচ্ছে ভোক্তার রুচিকে।

[৭] পল্টনের জাকির প্রিন্টার্সের মালিক জাকির হোসেন বলেন, আমরা মূলত বছরের পুরোটা সময় ডায়েরি, ক্যালেন্ডার ও বই ছাপার কাজ করি। নির্বাচন বা কোনো দিবসে পোস্টার তৈরির কাজ বেশি আসে। কিন্তু এবার নির্বাচন ও খ্রিস্টীয় নববর্ষের কাজ একসঙ্গে পড়ায় হিমশিম খেতে হচ্ছে। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়