শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ১০:২৩ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করবো: স্বাস্থ্যমন্ত্রী

লাইজুল ইসলাম:[২]বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের ফি কমানোর অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের।

[৩] রোববার করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন বিপিএমসিএ।

[৪] সংগঠনটির সভাপতি মুবিন খান বলেন, ভ্যাকসিন যেনো সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালও পায় তা নিশ্চিত করতে হবে। এতে করে সারাদেশে সবার কাছে ভ্যাকসিন পৌছে দিতে সুবিধা হবে বলে।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, পৃথিবীতে যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে নিশ্চয়ই সবাই পাবে। তবে এক সঙ্গে হবে না, ধাপে ধাপে পাওয়া যাবে। একসঙ্গে সবাইকে ভ্যাকসিন দেবার মতো সক্ষমতা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে কোথাও নাই। কাজেই যাদেরকে আগে দেওয়া দরকার তাদেরকেই আগে দেওয়া হবে।

[৬] তিনি বলেন, করোনা টেস্ট করার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা চালিয়ে যেতে হবে। আপনাদের অনুরোধ করবো, বিশেষ করে বিদেশগামী যাত্রী যারা আছেন তাদের জন্য কিছুটা কমিয়ে দেয়া যায় কিনা ভেবে দেখবেন।

[৭] কোভিড রোগীদের জন্য প্রাইভেট হাসপাতালগুলোর মোট সিটের ২০ শতাংশ কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করতে আহŸান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাইভেট হাসপাতালগুলোতে কোভিড রোগীদের জন্য আইসিইউ বেড আছে ২০০টি। মন্ত্রী বলেন, আপনারা এটাকে ৪শ’তে উন্নিত করেন আপনাদের এই সক্ষমতা আছে। সরকারি হাসপাতাল ভ্যাকসিন পেলে দেশের প্রাইভেট হাসপাতালগুলোও পাবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, রায়হান রাজীব

  • সর্বশেষ