শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি সুজনের

মহসীন কবির : [২] রোববার (২৯ নভেম্বর) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান। মানবজমিন

[৩] সাম্প্রতিক সময়ে নির্বাচনগুলোতে বিরাজনীতিকরণের আলামত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন, মানুষ ভোটকেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নেয়ায় গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। নির্বাচন, গণতন্ত্র এখন কাল্পনিক মনে হয়। এতে করে উগ্রবাদীদের উত্থান ঘটতে পারে বলে আশংকা করছেন তারা।

[৪] এ পরিস্থিতি থেকে উত্তরণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নাগরিকদের ভোটকেন্দ্রমুখী করার পরামর্শ দিয়েছেন তারা।  ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, নির্বাচন কমিশনের যথেষ্ট ক্ষমতা থাকার পরও তারা কার্যকর হচ্ছে না। কারণ, তারা ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। নির্বাচন কমিশন বিবেক হারিয়ে ফেলেছে।

[৫] সুজন সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় বৈঠকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহদীন মালিক, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ, সাংবাদিক শহীদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।।

  • সর্বশেষ
  • জনপ্রিয়