শিরোনাম
◈ ঈদুল আজহা উপলক্ষে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ছুটি ২১ দিন ◈ পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে সিলেটের পাথর কোয়ারি আংশিক চালুর পথে সরকার ◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে অনলাইনে জুয়া খেলায় ৩জন আটক

আজহারুল হক: [২] ময়মনসিংহে মোবাইল ফোন ব্যবহার করে বেশ কিছুদিন ধরেই অনলাইনে জুয়া খেলা চলছিল। এমন জুয়া খেলার চক্রের সন্ধান পেয়েছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ। সন্ধানের পর জুয়া খেলা অবস্থাতেই ১২ লাখ ১১ হাজার টাকাসহ তিন জুয়াড়ি ধরা পড়েন গোয়েন্দা পুলিশের হাতে।

[৩] শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তিন জুয়াড়িকে ময়মনসিংহ নগরীর জামতলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছে ১২ লক্ষ ১১ হাজার টাকা ছাড়াও ৯টি মোবাইল ফোন পাওয়া যায়।

[৪] গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন- মাহবুব করিম বাবু (৩৫), সজিব মিয়া (২৫) ও মাহফুজ (৩৭)।

[৫] জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ময়মনসিংহ গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশ অভিযান চালায়।

[৬] জেলা ডিবির ওসি শাহ কামাল বলেন, চক্রটি বেশ চতুর। এদের সঙ্গীদেরও এখন চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়