শিরোনাম
◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারীর কারণে আপাত মন্দার কবলে ভারতের অর্থনীতি

লিহান লিমা: [২] ১৯৯৬ সালের পর এই প্রথম পরপর দুই প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধি সংকুচিত হলো। শুক্রবার দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস জানায়, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে (ত্রৈমাসিক হিসাব) ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি শতাংশ সংকুচিত হয়েছে। এর আগের ত্রৈমাসিকে সংকোচন হয়েছিলো ২৩.৯ শতাংশ। ব্লুমবার্গ, দ্য হিন্দু

[৩] আগের প্রান্তিকের চেয়ে সংকোচনের হার কমলেও পরপর দুইটি ত্রৈমাসিকে জিডিটি সংকুচিত হওয়ায় ধরে নেয়া হচ্ছে, ভারতের অর্থনীতি ‘আপাত মন্দার’ কবলে পড়েছে।

[৪] তবে দেশটির জাতীয় মুখ্য আর্থিক উপদেষ্টা কে সুব্রহ্মণ্যম বলেছেন, করোনা লকডাউনের থেকে এখন দেশের অর্থনীতি ভাল জায়গায় রয়েছে। তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক বলছে, সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক মন্দা ও হ্রাসের গতি জুনের প্রান্তিক হ্রাসের তুলনায় ধীর গতিতে রয়েছে। এই প্রবণতায় আমরা আশা করছে, অর্থনীতি ঘুরে দাঁড়বে।

[৫] যদিও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে জিডিপির সংকোচনের হার আরো কমবে। তখন মোট জাতীয় উৎপাদন সংকুচিত হবে তিন শতাংশ। আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে জিডিটি সংকুচিত হবে ০.৫ শতাংশ। সামগ্রিকভাবে ২০২০-২১ অর্থবছরে অর্থনীতিক সংকুচিত হবে সম্ভবত ৮.৭ শতাংশ।

[৬] করোনা মহামারি শুরুর আগে ২০১৯-২০২০ সালের জুলাই-সেপ্টেম্বরের সময়কালে দেশটির মোট জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৪.৪ শতাংশ। করোনার প্রভাব শুরুর পর মার্চ থেকেই সংকোচন দেখা যায়।

  • সর্বশেষ