শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১০ সেকেন্ডে বিশাল টাওয়ার ভেঙ্গে বিরল রেকর্ড ইউএই’র

ডেস্ক রিপোর্ট: রাজধানী আবুধাবির মীনা প্লাজার টাওয়ার ধ্বংস করে নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চারটি হাই-রাইজ স্ট্রাকচার নিয়ে গঠিত টাওয়ারগুলো মাত্র ১০ সেকেন্ডের মধ্যে মোট ১৪৪ তলা ভেঙে ফেলা হয়। স্থির বিস্ফোরক করার জন্য মোট ১৮ হাজার ড্রিল গর্তে স্থাপন করা হয়েছিল এবং ৬ হাজার কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়।

ধ্বংসযজ্ঞ পরিচালনাকারী মডন প্রপার্টির সিইও বিল ও’রেগন বলেছেন, ‘আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়ে সত্যিই গর্বিত এবং উচ্ছ্বসিত। এই ধ্বংসযজ্ঞের কাজটি ছিল আবুধাবি সরকারি বিভাগ এবং অন্যান্য সকলের সম্মিলিত প্রচেষ্টা।’

উল্লেখ্য, গত এক দশক আগে টাওয়ারগুলো নির্মাণ করার পর পরই ত্রুটি ধরা পড়ে। এর পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় আবুধাবি প্রশাসন। অব্যবহৃত বিশাল টাওয়ারটি মাত্র ১০ সেকেন্ডে ভেঙ্গে গিনেস বুকে বিরল রেকর্ড করেছে সংযুক্ত আরব আমিরাত।

পাশাপাশি ৩ মিলিয়ন স্কোয়ার মিটারে পোর্ট এরিয়া মিনার সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছে আবুধাবি প্রশাসন।

  • সর্বশেষ