শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ আফ্রিদির ব্যাটিং তাণ্ডব (ভিডিওসহ)

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন শহীদ আফ্রিদি। গল গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং বিপর্যয়ের দিনে বিধ্বংসী ইনিংস খেলেছেন অধিনায়ক আফ্রিদি।

শুক্রবার হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপাকশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলপিএলের দ্বিতীয় ম্যাচে জাফনা স্ট্যালিয়নসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শহীদ আফ্রিদি।

আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানে ফেরেন চাঁদউইক ওয়ালটন (৪)। তিনে ব্যাটিংয়ে নামা আজম খানের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন অন্য ওপেনার ধানুস্কা গুনাথিলাকা। সাজঘরে ফেরার আগে ৩০ বলে ৭টি চারের সাহায্যে ৩৮ রান করেন তিনি। ১৮ বলে ২০ রান করে আউট হন আজম খান। ২০ বলে ২১ রান করে ফেরেন ভানুকা রাজাপাকশে।

১৩.৩ ওভারে ৯৩ রানে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেন আফ্রিদি। শিহান জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে গড়েন ৬২ রানের জুটি। এই জুটিতে শহীদ আফ্রিদি একাই সংগ্রহ করেন ২৩ বলে ৬টি ছক্কা আর তিনটি চারের সাহায্যে ৫৮ রান। ডুয়ান ওলিভিয়ারের করা ১৮তম ওভারের প্রথম পাঁচ বলে ৪টি ছক্কা হাঁকান আফ্রিদি। শেষ বলে আউট হয়ে ফেরেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর
গল গ্ল্যাডিয়েটরস: ২০ ওভারে ১৭৫/৮ (শহীদ আফ্রিদি ৫৮, গুনাথিলাকা ৩৮, ভানুকা রাজাপাকশে ২১, আজম খান ২০, শিহান জয়সুরিয়া ১৭)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়