শিরোনাম
◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিজিটাল বাংলাদেশ ১৭ কোটি মানুষের ভিশন: পলক

জেরিন আহমেদ: [২] শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

[৩] আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমগুলোকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

[৪] পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ভিশন বা রূপকল্প আমাদের সামনে রাখেন। সে বছরের ২৯ ডিসেম্বর নির্বাচনে জয়ের পর সেটি আর শুধু কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের রূপকল্প ছিল না, পুরো সরকারের রূপকল্পে পরিণত হয়। আর এখন ডিজিটাল বাংলাদেশ শুধু স্বপ্ন বা রূপকল্পে সীমাবদ্ধ নেই। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এখন ডিজিটাল বাংলাদেশ পুরো দেশের।

  • সর্বশেষ