শিরোনাম
◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের ◈ রাতের আঁধারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশা-জায়েদের পদত্যাগ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সমিতির ‘বঞ্চিত’ শিল্পীরা। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন অভিনেত্রী সাদিয়া মির্জা, বেবি, পারভীন, অভিনেতা ডেঞ্জার নাসিম, লিটনসহ চলচ্চিত্র শিল্পীরা।

মানববন্ধনে অভিনেত্রী সাদিয়া মির্জা বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অবিলম্বে বিতর্কিত মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে হবে। অন্যায়ভাবে আমাদের সদস্য পদ বাতিল করেছে এই কমিটি। অবিলম্বে আমাদের সদস্য পদ ফিরিয়ে দিতে হবে। না হয় মিশা সওদাগর ও জায়েদ খানকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

তিনি বলেন, আমার ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। এরকমও আরও অনেকের সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু মিশা সওদাগর ও জায়েদ খান প্রতিহিংসা চরিতার্থ করতেই আমাদের সদস্য পদ বাতিল করেছে।

এর আগে গত জুলাই মাসে শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা।

২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। মিশা সওদাগর-জায়েদ খান নির্বাচিত হওয়ার পর এ তালিকা থেকে ১৮৪ জনের ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য করা হয়েছে বলে দাবি করা হয়। এরপর থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা আন্দোলনে নামে।

  • সর্বশেষ