শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখনও রুশ ভ্যাকসিন গ্রহণ করেননি পুতিন

আসিফুজ্জামান পৃথিল: [২] যেদিন করোনা মোকাবেলায় স্পুৎনিক ভি-৫ ভ্যাকসিনের অনুমোদন দেয় রাশিয়া, সেদিনই জানানো হয়েছিলো দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক কন্যা এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। এরপরেই জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি ব্যবহার শুরু হয়। কিন্তু জানা গেছে পুতিন নিজেই এই ভ্যাকসিন গ্রহণ করেননি। সিএনএন

[৩] ক্রেমলিন জানায়, ট্রায়ালের চূড়ান্ত ধাপ শেষ না হওয়ায় পুতিন এই ভ্যাকসিন গ্রহণ করেননি। তবে এখন পর্যন্ত বেশ কিছু সম্মুখসারির কোভিড যোদ্ধাকে পরীক্ষামূলক ভ্যাকসিন দিয়ে দিয়েছে মস্কো। বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাও এই ভ্যাকসিন গ্রহণ করেছেন। পলিটিকো

[৪] ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট কখনই সনদহীন ভ্যাকসিন ব্যবহার করতে পারেন না। এই ভ্যাকসিন অনুমোদিত সেটা সত্য, কিন্তু গণ টিকা কার্যক্রম এখনও শুরু হয়নি। কোনও রাষ্ট্রের প্রধান অবশ্যই ট্রায়ালের স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে পারেন না। এটা অসম্ভব একটি কথা।’ আরটি

[৫] পেসকভ জানান, দ্রুতই ট্রায়াল শেষ হয়ে যাবে। এরপরেই পুতিন জনগণকে জানাবেন, কিভাবে ভ্যাকসিন নিতে হবে। এরপর তিনি ভ্যাকসিন নেবেন। এদিকে পেসকভের এই তথ্য প্রদানের দিনই গ্যামেরিয়া ইন্সটিউট জানায়, তাদের তৈরি স্পুৎনিক ভি-৫ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়