শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ ফার্মেসিকে জরিমানা!

রাজু চৌধুরী; [২] চট্টগ্রামে ঔষধের সবচেয়ে বড় পাইকারি বাজার হাজারী গলির ৯ ফার্মেসিকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] মঙ্গলবার (২৪ নভেম্বর) এই জরিমানা করা হয়। ঔষধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম এবং সুরাইয়া ইয়াসমিন।

[৪] জানা যায়, নকল গ্লিসারিন উৎপাদন করার অপরাধে পিকে সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আনরেজিস্টার্ড ঔষধ বিক্রির দায়ে ৮টি ফর্মেসিকে ৮৯ হাজার টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ