শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর বছর ব্যাপী অনুষ্ঠান করবে বিএনপি

শাহানুজ্জামান টিটু: [২] ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও অনাড়াম্বরপূর্ণভাবে ২০২১ সালে বছর ব্যাপী সূবর্ণ জয়ন্তী উদযাপন হবে। এ প্রসঙ্গে উদযাপন কমিটির আহবায়ক স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৫০ বছর পূর্তিতে আমাদের মূল থিম থাকবে, আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফিরিয়ে নিতে চাই এবং সেই চেতনাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা হবে বিএনপির সূর্বণজয়ন্তীর মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য।

[৩] কর্মসূচির মধ্যে থাকবে: বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিষয়ভিত্তিক প্রকাশনা যেমন-গণতন্ত্র, মানবাধিকার, নারীর ক্ষমতায়, বৈদেশিক নীতি, সমাজতন্ত্র থেকে মুক্তবাজার অর্থনীতি, অর্থনৈতিক উন্নয়নে বিএনপির ভুমিকা, শহীদ জিয়াউর রহমানের কর্মসূচি ভিত্তিক কর্মশালা, বিএনপির শাসনামলের সাফল্য, পুস্তিকা প্রকাশ, লিফলেট বিতরণ, ডকুমেন্টারি নির্মাণ, নৃত্যনাট্য, পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রাম্যমান প্রদর্শনী, বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেমিনার-সিম্পোজিয়াম, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, স্বনির্ভর বাংলাদেশ গঠনে বিএনপির ভুমিকা, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন, দেশ গঠনে জিয়ার ১৯ দফার ভুমিকা, সেনাবাহিনীকে আধুনিক বাহিনীতে রুপান্তর, শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতি প্রভৃতি বিষয় আলোচনা সভা এবং ৬টি বিষয়ভিত্তিক প্রকাশনা। মহানগর-জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভা, সমাবেশ ও র‌্যালীরও রয়েছে কর্মসূচিতে।

[৪] রোববার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সূবর্ণ জয়ন্তী উদযাপনে কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিরোধী দলের অবস্থা তো বুঝেন। আজকে ঘটনা ঘটলে ৩দিনের মধ্যে প্রতিবেদন, ৭দিনের মধ্যে চার্জসিট, ১৫ দিনের মধ্যে বিচার শুরু।

[৬] তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধে যে অর্জন বা চাওয়া সেগুলো আমরা অর্জন করেছিলোম, বার বার বাধাগ্রস্থ হয়েছে। এখন বাধাগ্রস্থ হয়ে আজকে সকল কিছু সকল চেতনা ভুলন্ঠিত।

  • সর্বশেষ