শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জর্জিয়ার রাজধানী আটলান্টায় মুখোমুখি ট্রাম্পের সমর্থক ও বিরোধীতা, সংঘর্ষের শঙ্কা

আসিফুজ্জামান পৃথিল: [২] ট্রাম্প সমর্থকরা ‘ভোটচুরির’ প্রতিবাদে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা তেকেই জর্জিয়ার ক্যাপিটাল বিল্ডিং এর সামনে জড়ো হতে শুরু করে। তাদের দাবি একাধিকবার ভোট গণনা হলেও রাজ্যটিতে প্রতিবারই কারচুপি হয়েছে। এসময় গভর্নরের পদত্যাগ দাবি করেন তারা। এনবিসি

[৩] প্রায় একইসময় সেখানে উপস্থিত হন ট্রাম্প বিরোধীতা। তারা সেখানে গিয়েই বর্ণবাদ বিরোধী স্লোগান দিতে শুরু করেন। এর আগে ওয়াশিংটনে একই ধরণের দুটি সমাবেশ থেকে বড় ধরণের সংঘর্ষের সূত্রপাত হয়। এ কারণে আটলান্টায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হযেছে। পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে আটলান্টা পুলিশ। ফক্স

[৪] একদিন আগেই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট জানান, পুণরায় ভোট গননার পরেও সেখানে বাইডেন ১২ হাজার ২৮৪ ভোটে জয় পেয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সব রাজ্যের মধ্যেই সবচেয়ে সংকীর্ণ ফলাফল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়