শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে শোবিজকে বিদায়, নভেম্বরে মুফতিকে বিয়ে

অনলাইন ডেস্ক: বিগ বস-এ যোগ দিয়ে খ্যাতি পাওয়া সানা খান কিছুদিন আগে ঘোষণা করেন, এবার তিনি আল্লাহের পথে চলবেন। আর এবার ফের চমক দিয়েছেন সানা। ভারতের গুজরাটের সুরাতের এক মুফতিকে বিয়ে করেছেন এই বলিউড অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়া।

গেল অক্টোবরের শুরুতেই ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন, মাস দেড়েকের ব্যবধানে আরো একবার চমকে দিলেন এই অভিনেত্রী! বিয়ে পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে মুফতি আনাস, তার স্বামী। তাদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।

জানা গেছে ‘বিগ বস’ খ্যাত অপর তারকা এজাজ খানের সৌজন্যেই নাকি মুফতি আনাসের সঙ্গে প্রথম পরিচয় সানার। পরিবার ও হাতেগোনা বন্ধুদের উপস্থিতিতেই বসেছিল এই বিয়ের আসর। ভিডিওতে নবদম্পতিকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল, এরপর কেক কেটে নতুন জীবনের সেলিব্রেশন করলেন সানা খান!

উল্লেখ্য, সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে বলিউডে পরিচিত সানা ২০০৫ সালে বলিউডে পা রাখেন মডেল হিসেবে। তিনি হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন। বিগ বসেও নিজেকে যুক্ত করেন। তিনি প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেন। সানাকে দেখা গেছে বিভিন্ন টিভিশোতেও।

 https://www.instagram.com/p/CH2kT2Tn8CF/?utm_source=ig_embed&utm_campaign=loading

  • সর্বশেষ
  • জনপ্রিয়