শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের উইসকনসিনে শপিংমলে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলি, বহু আহত (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] শ্বেতাঙ্গ ওই বন্দুকধারী এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে গেলেও এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি। বন্দুকধারীর  খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্পুটনিক

[৩] উইসকনসিনের এক সাব-আর্বান এলাকা মিলওয়াকির ওয়াওয়াটোসাতে একটি শপিংমলে শুক্রবার সন্ধ্যায় মেফিল্ড মলে একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে এই হামলা চালায় এক যুবক। বেশ কয়েক রাউন্ড গুলি চালায় সে। তারপরে সেখান থেকে সে পালিয়ে যায়।

[৪] ওয়াওয়াটোসার পুলিশ প্রধান ব্যারি ওয়েবার একটি বিবৃতিতে জানিয়েছেন, জরুরি পরিষেবা অর্থাৎ পুলিশ ও অ্যাম্বুল্যান্স সেখানে আসার আগেই মল থেকে পালিয়ে যায় বন্দুকবাজ। এই ঘটনায় সাতজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য তাদের অবস্থা কতটা গুরুতর সে বিষয়ে কিছু জানাননি ওয়েবার। মলের সিসিটিভি দেখে বন্দুকধারীর পরিচয় জানার চেষ্টা চলছে। ৩০-এর নীচেই তার বয়স হবে বলে মনে করা হচ্ছে।

[৫] ওয়াওয়াটোসার মেয়র ডেনিস ম্যাকব্রাইড জানিয়েছেন, এই শহরে ৪৭ হাজার মানুষের বাস। ওই মলে প্রতিদিনই অনেক বাসিন্দা যান। ফলে এই হামলার বড় ক্ষতি হতে পারত। কিন্তু কারও আঘাতই খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই ৭৫ জন পুলিশকর্মী পৌঁছে যান।

[৬] মলে আসা স্থানীয়রা জানিয়েছেন, ওই বন্দুকবাজ হামলা চালানোর পরেই মলের প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। ফলে বাইরের দিকের একটি ডিপার্টমেন্টাল স্টোরের বাইরে হামলা চালিয়েই পালিয়ে যেতে হয় বন্দুকবাজকে। এক নারী জানান তিনি প্রায় ১৫টি গুলির শব্দ শুনেছেন।

[৭] পুলিশ জানিয়েছে শহর থেকে বাইরের দিকের যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হামলাকারী কোথাও যেতে পারবে না। খুব তাড়াতাড়ি অপরাধীকে তারা ধরে ফেলবে বলেই আশাবাদী পুলিশ।

https://twitter.com/i/status/1329902507263467522

  • সর্বশেষ