শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট অফিসের সামনে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নয় জনের কারাদণ্ড

সুজন কৈরী : রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাসপোর্ট তৈরি সংক্রান্ত দালাল চক্রের ৯ সদস্যকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দালালকে দেয়া একজন ভুক্তভোগীর টাকাও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন (২২), নাছির (২৫), সোহেল (২৪), শেখ আকরামুজ্জামান (৬০), সেন্টু মিয়া (৪৫), জসিম উদ্দিন (৪৫), মো. কাশেম (৫৫) ও মো. নজরুল শেখ (৩৫)।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। পাসপোর্ট তৈরি করে না দিয়ে প্রতারণা করছে। পাসপোর্ট ফি জমা দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল ও সত্যায়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরি করা, ভুয়া পাসপোর্ট দিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছিল তারা।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দালাল চক্রের ৯ সদস্যকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ভিকটিম ফাতেমা আক্তারে অভিযোগের ভিত্তিতে দালাল শেখ আকরামুজ্জামানের কাছ থেকে ঘটনাস্থলে পাসপোর্ট তৈরির জন্য দেয়া ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে টাকাগুলো ভিকটিমকে ফেরৎ দেয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়