শিরোনাম
◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার ব্যবসায়ীদের মধ্যে এখন নির্বাচনী আমেজ : ভোট শনিবার

স্বপন দেব: [২] করোনাকালিন সময়ে দীর্ঘ মন্দা বাজার ব্যবস্থার অনেক ক্ষুদ্র ব্যবসায়ী নানাভাবে কষ্টে থাকলেও নির্বাচনকে ঘিরে সবাই ব্যস্ত সময় পার করছেন।

[৩] আগামী শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। শহরের বালিকা উচ্চ বিদ্যালয়কে ভোট কেন্দ্র হিসেবে নির্বাচন করেছেন নির্বাচন পরিচালনা পর্ষদ। শেষ মুহূর্তে বেশ জোরে সুরে চলছে প্রচারণা।

[৪] নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দিনরাত ভোটারদের কাছে গিয়ে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করছেন। অনেক প্রার্থী আবার বিশাল বহড় সাথে নিয়ে গণ-সংযোগ করছেন।

[৫] কুলাউড়া উপজেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতির এ বছর নির্বাচন পরিচালনা পর্ষদের আহবায়কের দায়িত্বে আছেন খন্দকার লুৎফুর রহমান। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন সিপার আহমেদ। তাদের সহযোগী হিসেবে রয়েছেন সদস্য মো. চেরাগ আলী, সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, এম শাকিল রশীদ চৌধুরী ও মো. বদরুল ইসলাম।

[৬] অধিকাংশ ভোটারদের অভিমত এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে বেশ হাড্ডা হাড্ডি লড়াই হবে। ভোটাররা প্রত্যেক প্রার্থীই যোগ্য বলে মনে করেন।

[৭] নির্বাচন পরিচালনা পর্ষদেও সূত্রে জানা যায়, কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৭৮ জন। নির্বাচনে ১১টি পদে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ৮টি ওয়ার্ডে একজন ওয়ার্ড সম্পাদক ও দুইজন ওয়ার্ড সদস্য পদে লড়ছেন ৪৯ জন প্রার্থী।

[৮] কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক খন্দকার লুৎফুর রহমান বলেন, ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে ভোটারগণ যাতে ভোট দিতে পারে সে জন্য সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে।

 

  • সর্বশেষ