শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৪:০৬ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণ বৃদ্ধি রেকর্ড ১০ ট্রিলিয়ন ডলার

রাশিদুল ইসলাম : [২] সুদের হার কমিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্রে আবাসন বাজারে ব্যাপক ঋণ নিতে শুরু করে মার্কিনীরা। গত ত্রৈমাসিকে বন্ধকী ঋণ ১০ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

[৩] চলতি মাসের শুরুতে বন্ধকী ঋণের হার রেকর্ড পরিমান হ্রাস পায়। ফলে বাড়ি ঘর বন্ধকী ঋণ করে কেনাকাটায় ধুম পড়ে যায়। বন্ধকী ঋণের হার ১২তম বার হ্রাস পেয়েছে চলতি মাসে।

[৪] বিশ্লেষকরা বলছেন সুদের হার হ্রাসে ক্রেতারা বাড়ি কিনছে এতে অবাক হওয়ার কিছু নেই। জুলাই থেকে সেপ্টেম্বরে বন্ধকী ঋণ বেড়েছে ৮৫ বিলিয়ন ডলার। এর ফলে মোট বন্ধকী ঋণের পরিমান দাঁড়িয়েছে ৯.৮৬ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় ১০ লাখ কোটি ডলার।

[৫] পারিবারিক ঋণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণে বাড়ি ক্রয় সর্বাধিক অবদান রাখে।

[৬] ২০০৮ সালে মহামন্দার সময়ের চেয়ে বর্তমান বন্ধকী ঋণের পরিমান বেশি। ক্রেডিট স্কোর পয়েন্ট উঠেছে ৭৬০ পয়েন্টে।

[৭] একই সঙ্গে শিক্ষার্থীদের ও গাড়ি ক্রয় ও লিজ নেয়ার ক্ষেত্রে বন্ধকী ঋণের পরিমান ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর পরিমান দাঁড়িয়েছে ১.৩৬ ট্রিলিয়ন ডলার।

[৮] গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধকী ঋণ পরিশোধের ক্ষেত্রে দেউলিয়া হয়ে পড়ে ১ লাখ ৩২ হাজার ভোক্তা।

[৯] মোটের ওপর পারিবারিকভাবে নেয়া ঋণের পরিমান বেড়েছে ৮৭ বিলিয়ন ডলার এবং গত ত্রৈমাসিকের তা দাঁড়ায় ১৪.৩৫ ট্রিলিয়ন ডলার। এই রেকর্ড পরিমান গত প্রথম ত্রৈমাসিকের রেকর্ড ঋণকে ছাড়িয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়