শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইসেন্সবিহীন হাসপাতালের পূর্ণাঙ্গ তালিকা কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে, মন্ত্রণালয় লোকবল বৃদ্ধি করলেই অভিযান: স্বাস্থ্য ডিজি

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, আমাদের কাছে ইতিমধ্যে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের নাম আসতে শুরু করেছে। চট্টগ্রামে বেশির ভাগ হাসপাতালের তালিকা চলে এসেছে। আরো কয়েকটি বিভাগের হাসপাতালের হিসেব পাওয়া গেছে। তবে পূর্ণাঙ্গ না। আমরা পূর্ণাঙ্গ তালিকার জন্য অপেক্ষায় আছি।

[৩] ডা. খুরশীদ বলেন, লাইসেন্স ছাড়া দেশে কত হাসপাতাল ক্লিনিক আছে তা আমার আগে জানতে হবে। সেই হিসেবটা পাওয়ার জন্য প্রত্যেক জেলার সিভিল সার্জনদের বলেছি তালিকা পাঠাতে। আগামী দুই তিন দিনের মধ্যে আশা করছি এই তালিকা হাতে পাওয়া যাবে। এরপরই অভিযান শুরু হবে।

[৪] ডা. আবুল বাশার বলেন, যাদের লাইসেন্স আছে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যাদের লাইসেন্স নাই তার বিপদে পড়বে। তবে অভিযান চালাতে চাইলেই হবে না। আমার লোকবলের ক্ষমতাও লাগবে। ঢাকার বাইরে কিছু হাসপাতাল ও ক্লিনিক রয়েছে যা স্থানীয়দের প্রভাবে চলে। এসব ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করা খুবই কঠিন। আর ঢাকায় তো পুরাটাই অসম্ভব। আমার হাতে মাত্র তিনজন লোকবল আছে।

[৫] স্বাস্থ্য অদিপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ফরিদ মিয়া বলেন, নন-লাইসেন্স হাসপাতালের তালিকা আসতে শুরু করেছে। তবে সব এক সঙ্গে করে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এই বিষয়ে আমাদের অভ্যন্তরীণ একটি কমিটিও কাজ করছে। লাইসেন্স ছাড়া হাসপাতালের বিরুদ্ধে এবার বৃহৎ অভিযান শুরু হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ