শিরোনাম
◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী ◈ ঢাকায় আশ্রয় নেওয়া নেতাকর্মীদের ধরতে ডিএমপির চিরুনি অভিযানের ঘোষণা ◈ নড়াইলের কালিয়ায় বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, কৃষক দল ও জাসাসের দুই নেতা নিহত ◈ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পকে এখনও জয়ের স্বপ্ন দেখাচ্ছে নিউজম্যাক্স

দেবদুলাল মুন্না:[২] এ তথ্য দিয়েছে সিএএন।সিএনএনের এক প্রতিবেদনে সাংবাদিক ডেনিয়েল ডেল জানান, নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বলা প্রায় কোনো কথাই সত্য নয়। সবাই যখন বলছে ট্রাম্প পরাজিত ও মিথ্যুক তখন প্রতি দিনই নিউজম্যাক্সের মতো টিভি চ্যানেলগুলোর মিথ্যায় ভরা খবর ও অনুষ্ঠান মানুষ দেখছে। তারা বলছে, কিছুই শেষ হয়নি। মূলধারার সংবাদমাধ্যমগুলো এই মুহূর্তে যা বলছে, তা অগ্রাহ্য করুন।

[৩] নিউজম্যাক্স প্রচার করছে, নির্বাচন শেষ হয়নি। সংবাদমাধ্যমগুলো ভুল বলছে। বাইডেন দুর্বল ও ট্রাম্প দৃঢ় অবস্থানে রয়েছেন। এই অবস্থান নেওয়ার পেছনে যুক্তি হিসেবে নিউজম্যাক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস রুডি বলেন, সরকারি ঘোষণার পরই কেবল নিউজম্যাক্স অঙ্গরাজ্যের ফল ও ইলেকটোরাল কলেজের হিসাবকে আমলে নেবে। অর্থাৎ, সরকারি ঘোষণার আগ পর্যন্ত চ্যানেলটি একটি কল্পরাজ্যকে বারবার চিত্রিত করবে, যেখানে শুধু ট্রাম্পেরই জয় হয়।

[৪] সিএনএন জানায়, নিউজম্যাক্সের এক উপস্থাপক ১৬ নভেম্বর এক অনুষ্ঠানে বলেন, সবকিছু এখনো পর্যালোচনা করা হচ্ছে। বাইডেন সম্পর্কে তিনি বলেন, আমার মনে হয় না তিনি প্রেসিডেন্ট হবেন।

[৫] চ্যানেলটির একটি টকশাতে ১৬ নভেম্বরের টক-শোতে অতিথি হিসেবে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী ভিক্টোরিয়া টোনসিং, জেনা ইলিস ও ডিক মরিস। অনুষ্ঠানে মরিস বলেন, এই নির্বাচন লুট করা হয়েছে বলে আমি মনে করি। সঙ্গে সঙ্গে উপস্থাপক এতে সম্মতি দিয়ে বলেন, ‘খুব বড় কোনো খবর আমাদের জন্য অপেক্ষা করছে। দ্রুতই হয়তো শুনব আমরা।

 

  • সর্বশেষ