শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাল গোপালের হুশিয়ারি, দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশকে ছেড়ে দেবে না নেপাল

এল আর বাদল : [২] ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের কাছে হেরে যায় নেপাল। ওই হারের দুঃখ যেনো ভুলতেই পারছে না নেপালের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা। তাই দ্বিতীয় ম্যাচে ঈগলের চোখ দিয়ে রেখেছেন নেপালের প্রধান কোচ বাল গোপাল মহারাজন। তার একটাই কথা, বাংলাদেশকে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ড্র করতে হবে। তার শিষ্যরাও গুরুর স্বপ্ন বাস্তবায়নে আজ ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

[৩] মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ এর দ্বিতীয় ও শেষ ম্যাচে মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে নেপাল। এর আগে সোমবার (১৬ নভেম্বর) ম্যাচ পূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে নেপাল কোচ মহারাজন বলেন, দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য আমরা প্রস্তুত। আমরা প্রথম ম্যাচে কিছু ভুল করেছি। আশা করছি ছেলেরা ভালো পারফরম্যান্স করবে। তারা সেরাটা দেয়ার জন্য প্রস্তুত।

[৪] সফরকারী কোচ বলেন, প্রথম ম্যাচের মত ভুল তারা দ্বিতীয় ম্যাচে করতে চান না। শেষ তিন দিনের অনুশীলনে তারা আগের ভুলগুলো অনেকটাই শুধরে নেয়ার চেষ্টা করেছে। ভালো ফলাফল পাওয়ার লক্ষ্যে মঙ্গলবার তারা ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে। - তথ্যসূত্র, বাফুফে প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ