শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট  : উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা’র ৬৮তম জন্মদিন আজ। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন এই গায়িকা। জন্মদিন উপলক্ষে প্রতিবার দিনটি সাধারণত বিশেষ আয়োজনের মধ্য দিয়েই উদযাপিত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনই থাকছে না।
তবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার সকালে প্রকাশিত হবে রুনা লায়লার সুর করা ‘এই দেখা শেষ দেখা’ গানটি। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ।

১২ ও ১৩ নভেম্বর গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘যেদিন প্রথম লুইপার কণ্ঠে শ্রদ্ধেয় বেগম আখতারের জোছনা করেছে আঁড়ি গানটি শুনি তখন মুগ্ধ হয়ে তাকে অভিনন্দন জানাই। পরে যখন ‘এই দেখা শেষ দেখা’ গানটির সুর করি, তখন তাকে গানটি গাইতে অনুরোধ করি এবং তার প্রতি আমার আস্থা ছিল।’

ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা যায়, রুনা লায়লার জন্মদিন উপলক্ষে একে একে প্রকাশিত হবে আঁখি আলমগীরের কণ্ঠে ‘কোথায় রেখেছো আমায়’, তানি লায়লার কণ্ঠে ‘কেন হয়ে গেছি পর’ ও হৈমন্তী রক্ষিতের ‘আকাশে মেঘ জমেছে’ গান তিনটি। তানি লায়লার গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাকি দুটো গান কবির বকুলের লেখা। গানগুলোর সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ।

রুনা লায়লা জানান, তিনি আরো নতুন কিছু গানের সুর করছেন। করোনার কারণে সেসব সুর করা গানের কাজ আপাতত বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলেই সবাইকে বিস্তারিত জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়