শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলেকে আইসক্রিম আনতে পাঠিয়ে মাকে ধর্ষণ করলেন স্কুলশিক্ষক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম সেন্টু (৩৯) নামের এক স্কুলশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম সেন্টু মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মৃত মইন উদ্দিনের ছেলে ও দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক।

বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্কুলশিক্ষক সেন্টু ওই গৃহবধূর স্বামীকে খুঁজতে তার বাসায় যান। গৃহবধূ নামাজ পড়তে থাকায় তার ছেলেকে সিগারেট ও আইসক্রিম আনতে দোকানে পাঠান সেন্টু। এর পর বাসায় কেউ না থাকায় ওই গৃহবধূকে ধর্ষণ করে সেন্টু। বিষয়টি জানার পর গত বুধবার সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, ওই গৃহবধূ ও অভিযুক্ত শরিফুল ইসলাম সেন্টুর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।

  • সর্বশেষ