শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সকল গাড়ি চালককে ডোপ টেস্টের আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি

মনিরুল ইসলাম : [২] একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১২তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

[৩] বৃহস্পতিবার বিকালে কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

[৪] বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশগ্রহণ করেন।

[৫] জানা যায়, বৈঠকের শুরুতে মরহুম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।

[৬] বৈঠকে দেশে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ায় কিশোর গ্যাং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে কমিটি চলমান কোভিড-১৯ পরিস্থিতি (করোনা ভাইরাস) ও দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থা সমূহের গৃহীত সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করা হয়।

[৮] বৈঠকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা হয়। এছাড়া বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের বিদ্যমান বিধিমালা অনুযায়ী পদায়নের সুপারিশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়