শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেতারাই বলে বেড়াচ্ছেন বিএনপি এখন কোমর ভাঙা রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, জনবিরোধী ভূমিকায় বিএনপির আত্মবিশ্বাসে চির ধরছে। তাই তারা বিরাজনীতিকরণের কথা বলে। শীর্ষ নেতৃত্বের প্রতি অনাস্থার কারণে তাদের সিনিয়র নেতারাই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, বরং বারবার স্বীকার হয়েছে। সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়। বাংলা ট্রিবিউন

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা এখন আমাদের বড় দুর্ভাবনা এবং নিরাপদ সড়কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহানগরীতে পরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগ নেয়া হয়েছে ও এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের জন্যও সমন্বয় জরুরি। সারা বাংলা

[৪] তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের সঙ্গে শুধু সড়ক ও সেতু মন্ত্রণালয় জড়িত নয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা জড়িত। গত ১২ বছরে প্রায় ৪৫০ কিলোমিটার সহাসড়ক ৪ লেনে উন্নিত হয়েছে। আরও প্রায় ৪৫০ কিলোমিটার ৪ লেনে উন্নিতকরণের কাজ চলমান। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল রুট নির্মাণের সময়বদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। একটি রুটের কাজ এগিয়ে চলছে, দুইটি রুটের ভৌত কাজ শিগগিরই শুরু হবে ও বিআরটি প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলছে। জাগো নিউজ

[৫] ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে ইতোমধ্যে ৩৪টি স্প্যান বসানো হয়েছে। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলেরও দুইটি টিউবের মধ্যে একটি টিউবের খনন কাজ শেষ হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ প্রায় ৫৬ ভাগ শেষ হয়েছে।

[৬] বৃহস্পতিবার ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনা সভায় তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়