শিরোনাম
◈ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টিকিটের দামেই নতুন ইতিহাস ◈ লেবারের নেতৃত্বে অ্যান্ডি বার্নহাম, প্রথম ভাষণেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ ◈ নদীর পানি বাড়ছে, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যা নিয়ে সতর্কতা ◈ মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় একাধিক নতুন নাম ◈ ইরানে ট্রাম্পের ‘মহাপরিকল্পনা’ কি স্থল অভিযানের প্রস্তুতি? ◈ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি আটক ◈ সরকারের ৫ মাস পূর্তি: শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ দেশের যেসব অঞ্চলে সকালের মধ্যেই ঝড় হতে পারে  ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন বক্তব্য ◈ এটা রাজনৈতিক মঞ্চ নয়, যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: ছাত্রদল নেতাকে কুমিল্লার পুলিশ সুপারের কড়া জবাব

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে সবজির দাম আকাশ ছোঁয়া দিশেহারা নিম্ন আয়ের মানুষ

এস.এম আকাশ: [২] ফরিদপুরে সবজীর দাম আকাশ ছোঁয়া দিশেহারা নিম্ন আয়ের মানুষ। ফরিদপুরের বিভিন্ন হাটবাজারে নিত্যপণ্য বিভিন্ন কাঁচা সবজীর দাম এখন আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। গত এক মাসের ব্যবধানে সবজি ও কাচাঁমালের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ায় চাহিদা মাফিক দ্রব্য ক্রয় করতে হিমসিম খাচ্ছে ভোক্তা সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। প্রতিটি সবজীর দাম সীমাহীনভাবে বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ ক্রেতা সাধারন চাহিদা মাফিক বাজার সওদা করতে না পেরে খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছে।

[৩] বৃহস্পতিবার (২৯ অষ্টোবর) দুপুরে ফরিদপুর জেলার বিভিন্ন খুচরা কাঁচা সবজীর বাজারে গিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ২শ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন ৬০-৭০টাকা, গোলআলু ৪৫ টাকা, কাঁচা কলা ৩০টাকা, পটল ৬০টাকা, কাকরোল ৫০টাকা, কলা ৬০টাকা, পেঁপে ২০-২৫টাকা, মূলা ৪০টাকা, বাঁধা কপি ৪৫টাকা, ফুলকপি ৭০টাকা, পেঁয়াজ ৮০টাকা, রসুন ৯০টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেল, চিনি, মসলাসহ সকল ধরনের মুদি জিনিসপত্রের দাম প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। মাছ,মাংসের দামও বেড়েছে।

[৪] সদর উপজেলার কানাইপুর, হাজী শরিয়াতুল্লা বাজার, চাঁদপুর বাজারসহ প্রতিটি হাটবাজারে এসব নিত্যপন্য ও কাঁচা তরিতরকারির মূল্য সীমাহীনভাবে বেড়ে গেছে। প্রতিটি হাটবাজারের ক্রেতা, ভোক্তা সাধারন ও খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ তাই পড়েছে মহাবিপাকে। সাম্প্রতিককালে করোনা’র প্রভাবে এ সব নিম্ন আয়ের মানুষের আয় রোজগার না থাকায় সীমাহীন দ্রব্যমূল্যের কারণে তারা দিশেহারা হয়ে পড়েছে।

[৫] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার গোল আলুর দাম ৩৫টাকা কেজি নির্ধারণ করেছেন। আমরা প্রতিদিন বাজার মনিটরিং করছি। যারা আলুর দাম বেশি নিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাঁচা বাজার ব্যবসায়ীরা বলেন, আমরা পাইকারি বাজার থেকে মালামাল যে ভাবে কিনে আনি, সেই ভাবেই আমরা বিক্রি করছি। তবে দাম চড়া হওয়ায় পন্য সামগ্রী কিনতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

[৬] সংশিষ্টরা দাবি করছেন, দেশের কয়েকটি জেলায় বন্যা জনিত ফসলের ক্ষয়ক্ষতি এবং চলতি বছরের সবজি উৎপাদনের ভরা মেীসুমে আম্পান ঝড়ের ক্ষয়ক্ষতি ও সাম্প্রতিককালে অতিবৃষ্টিতে সবজি ক্ষেতের ব্যপক ক্ষতি সাধন হওয়ায় বাজারের চাহিদা মোতাবেক সবজি সরবরাহ না থাকায় কাঁচা মালের মূল্য বৃদ্ধি পেয়েছে।

[৭] এদিকে উপজেলার প্রতিটি হাটবাজারে নিত্যপন্য ও কাঁচা তরকারির সীমাহীন মূল্যবৃদ্ধির পর সচেতন মহলের পক্ষ থেকে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়