শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় কালামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অহিদ মুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ধর্ষণ মামলার আসামি আবুল কালাম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

[৩] সোমবার (২৫ অক্টোবর) বিকেলে আবুল কালামের জবানবন্দি রেকর্ড করেন নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক। ধর্ষণ মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নিলে প্রথম দিনে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

[৪] মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পিবিআই ইন্সপেক্টর সিরাজুল মোস্তফা জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি আবুল কালামকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আমলী আদালত ১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোয়েব উদ্দিন খান ১৬৪ ধারায় কালামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

[৫] গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

[৬] এর আগে আবুল কালামের সহযোগীতায় গৃহবধূর বাড়িতে ও বিলে নিয়ে নৌকার মধ্যে ওই গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, পর্নোগ্রাফী ও ধর্ষণ মামলা তিনটি পিবিআই তদন্ত করছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ