শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এস এম জাহাঙ্গীর

শাহানুজ্জামান টিটু: [২] ঢাকা ১৮ আসনে উপনির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী বলেন, ৫০ নং ওয়ার্ডে আমাদের পূর্বনির্ধারিত গণসংযোগ ছিল। আওয়ামী সন্ত্রাসীরা সেখানে ধানের শীষের নেতাকর্মীদের ওপর হামলা করছে। সেখানে ১৯/১২ জন নেতাকর্মী আহত হয়েছে।আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।পাশাপাশি একটা কথা বলতে চাই হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের নেতা-কর্মীদের জনগণকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।

[৩] সোমবার ১০ ও ১১ নং সেক্টরে গণসংযোগ শেষে বাংলাদেশ মেডিকেল এর পাশে বট তলায় তিনি একথা বলেন।

[৪] এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা মাঠে আছি, মাঠে থাকবো। জয় নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। জনগণের শুরুর দিকে আওয়ামী লীগ ভয় পেয়েছে। আমি বলতে চাই ভয় পেলে আপনারা ঘরে থাকুন। আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। আমরা সকল রক্তচক্ষু উপেক্ষা করে১২ নভেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জয় নিয়ে ফিরবো। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ভোটের লড়াই চলছে চলবে।

  • সর্বশেষ