শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:৩০ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড়শোর বেশি সিসি ক্যামেরা ঘেঁটে সদরঘাটের ৪৫ লাখ টাকা কক্সবাজারে উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ঈগলের মতো ছোঁ মেরে ৪৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দৌড়ে পাল্লাচ্ছিলেন এক যুবক। তার পেছনে ছিল আরো কয়েকজন সহযোগী। পরবর্তীতে দেড়শোর বেশি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে টাকা উদ্ধার করা হয়। ডেইলি বাংলাদেশ

রাজধানীর সদরঘাট এলকায় গত ১৪ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে নিয়ে যান তারই পার্টনার সুলতান। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মূল ছিনতাইকারী তন্ময় নামের ওই যুবককে শনাক্ত করা হয় দেড়শোর বেশি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তন্ময় বারবার ফোনে কথা বলছেন। তাকে অনুসরণ করছে আরো কয়েকজন।

জানা গেছে, একটি ফোন কলের সূত্র ধরে মূল হোতা সুলতান এবং পারভেজকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, সুলতান এই ছিনতাইয়ের ১১ লাখ টাকা দিয়ে নিজের ঋণপরিশোধ করেছে, এরমধ্যে ১৮ লাখ টাকা দিয়ে পারভেজ, তুষার মাসুম চলে যায় কক্সবাজার প্রমোদ ভ্রমণে। বাকি টাকা নেয় অন্য সদস্যরা।

ডিএমপি লালবাগ বিভাগের উপ কমিশনার বিল্পব বিজয় তালুকদার বলেন, তারা কিন্তু পুরো ছিনতাইয়ে কোনো অস্ত্র ব্যবহার করেনি। টাকার মালিকের সঙ্গে পরিচয় ছিল। ২ মাস ধরে তাদের ফলো করেছে। এর আগেও ছিনতাইয়ের ২ বার চেষ্টা চালিয়েছে। এই টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ।

  • সর্বশেষ