শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এইচএম দিদার: [২] কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জসিম উদ্দীন ভূঁইয়ার উপর নেক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে এ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

[৩] শনিবার (২৪ অষ্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবন্ধন এর আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ মানববন্ধনে হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান।

[৪] সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ক্রীড়া শিক্ষক গত ১৭ অক্টোবর তার গ্রামের বাড়ি মতলবের উত্তর উপজেলার লবাইর কান্দি যাওয়ার পর পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী বোরহান উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে ক্রীড়া শিক্ষক জসিম উদ্দীন ভ্ূঁইয়াকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য এ ন্যাক্কার জনক হামলা চালায়। পরে আহত অবস্থায় ক্রীড়া শিক্ষককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করেন। পরে জসিমউদ্দিন ভূঁইয়া মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৫] দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ।দীর্ঘদিন যাবৎ একজন ভালো শিক্ষক হিসাবে তিনি এ বিদ্যালয়ে সুনামের সহিত শিক্ষকতা করছেন।আমি তার উপর এমন জঘন্যতম হামলা যারা করেছে প্রশাসন এর কাছে জোরালো দাবি জানাই,এসব দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ